সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

নির্বাচনী মাঠে ওলামা দলের সক্রিয়তা কিশোরগঞ্জ-৩ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা

  • আপডেট সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ করিমগঞ্জ প্রতিনিধি,

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ওলামা দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে ওলামা দলের সাংগঠনিক প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ রুহুল আমিন। সদস্য সচিব হাফেজ আসাদুল্লাহ গালিব বৈঠকের কার্যক্রম পরিচালনা করেন। বৈঠকে নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মসূচি, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক বিস্তার এবং সমন্বিত প্রচারণা কৌশল নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য হাফেজ মাওলানা তানভীর আহমেদ সিদ্দিকী, হাফেজ সাইদুর রহমান, আল-আমিন, মঞ্জুরুল হক মামুন ভূঁইয়া, মাওলানা খালেদ সাইফুল্লাহ, আজিজুল হক, মাওলানা এমদাদুল হক, মাওলানা আবু নাঈম ভূঁইয়া ও মাওলানা রোকন উদ্দিন। উপস্থিত নেতারা নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা তুলে ধরেন এবং নির্বাচন পরিচালনায় বাস্তবভিত্তিক পরিকল্পনার প্রস্তাব দেন।

সভায় বক্তারা বলেন, করিমগঞ্জ ও তাড়াইল এলাকার ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবাদী রাজনীতির বার্তা পৌঁছে দিতে ওলামা দলের নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কিশোরগঞ্জ-৩ আসনে নির্বাচন পরিচালনা কমিটির এই প্রথম বৈঠক ভবিষ্যৎ নির্বাচনী কর্মকাণ্ডে ওলামা দলের সক্রিয় উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে, যা আসন্ন নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host