নিজস্ব প্রতিবেদক:
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব, অধ্যাপক মাওলানা আবেদ আলীর মহোদয়ের প্রিয় পিতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজনসহ গুণগ্রাহী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন ধর্মভীরু, সজ্জন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিত্ব। তাঁর জীবনাচরণ ও আদর্শ এলাকাবাসীর মাঝে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের রূহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করার জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।