বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মন্ত্রিপরিষদ সদস্যদের দায়িত্ব- দপ্তরের গুরুত্ব দেওয়া অপ্রয়োজনীয় কথা না বলা ভাষা আন্দোলনের অগ্রসেনা এনসিপি মুখপাত্রের সঙ্গে খেলাফত মজলিস আমিরের বৈঠক: ঐক্য ও আন্দোলন নিয়ে আলোচনা সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চের মধ্যে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও অধ্যাদেশ উপস্থাপন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ খাকশ্রী গ্রাম থেকে ৮ বছরের শিশু নিখোঁজ পরিবারে উৎকণ্ঠা, সহায়তা চাইলেন স্বজন কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সর্বাত্মক প্রস্তুতি রাত ১২টা ১ মিনিটে ফুলেল শ্রদ্ধায় ভরে উঠবে শহীদ মিনার, কঠোর নিরাপত্তা বলয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার বিনম্র শ্রদ্ধা সমঝোতা প্রস্তাব নিয়ে দ্বিমত—ইমরান ইস্যুতে পাকিস্তান সরকারে বিভ্রান্তি

জামাত রাজনীতি বুঝে না, মানুষ তাদের ভোট দিয়েছেন কিন্তু তারা ভোট রক্ষা করতে পারেনি

  • আপডেট সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি।

কিশোরগঞ্জসহ সারাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন নিউজনগরের প্রকাশক এনামুল হক (জুনায়েদ)। তিনি বলেন, “জামাত রাজনীতি বুঝে না, মানুষ তাদের ভোট দিয়েছেন কিন্তু তারা ভোট রক্ষা করতে পারেনি।”

নিউজনগরের পক্ষ থেকে সারাদেশে সাংবাদিক পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার ভিত্তিতে তিনি দাবি করেন, দেশের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামি ও তাদের ১১ দলীয় জোটের প্রার্থীদের প্রতি সমর্থনের প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে ভোট গ্রহণ ও গণনার সময় নানা অনিয়ম সেই ভোটের প্রতিফলনে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

তার বক্তব্য অনুযায়ী, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট, প্রভাব বিস্তার এবং ভোট গণনায় অসংগতি নিয়ে অভিযোগ উঠেছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিরুদ্ধে জাল ভোট ও ভোট গণনায় অনিয়মের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এনামুল হক (জুনায়েদ) আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়েও বিভিন্ন স্থানে জামাত সংশ্লিষ্ট নেতাকর্মীদের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। কিন্তু এসব ঘটনার প্রেক্ষিতে দলটির দৃশ্যমান রাজনৈতিক ভূমিকা বা কার্যকর প্রতিক্রিয়া চোখে পড়ছে না—যা তাদের সাংগঠনিক দুর্বলতারই ইঙ্গিত দেয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি মনে করেন, শুধু জনসমর্থন থাকলেই হয় না; সেই সমর্থন রক্ষা, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় তদারকি—এসব ক্ষেত্রেও শক্ত অবস্থান প্রয়োজন। অন্যথায় মাঠের সমর্থন কাগজে-কলমে ফলাফলে প্রতিফলিত হয় না।

তবে নির্বাচন সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিযোগ-প্রতিআরোপের এই পরিস্থিতিতে নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছতা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host