কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জনতার চেয়ারম্যান জনাব নাজমুল আলম। এক শুভেচ্ছা বার্তায় তিনি রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ এনে দেয়।
তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসেই নাজিল হয়েছে কুরআন, যা মানবজাতির জন্য হিদায়াত ও ন্যায়ের পথনির্দেশ। সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের শিক্ষা গ্রহণ করে এবং সমাজের অসহায় ও দুস্থ মানুষের প্রতি সহমর্মিতা বৃদ্ধি পায়।
জনাব নাজমুল আলম আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মাসে সবাইকে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা ও মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সকলের রোজা, নামাজ ও নেক আমল কবুল হয় এবং দেশ ও জাতির জীবনে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়।